মূল সংবাদে যান

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

৭ এপিবিএন অভিযানে চোরাই মোটরসাইকেলসহ ০১ জন আটক

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি, জনাব, খোন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশেনায়, সহকারী পুলিশ সুপার জনাব, মোঃ আছাবুর রহমান স্যারের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব, মুহাম্মদ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ০২/১০/২০২৩ খ্রিঃ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকার সময় এসএমপি সিলেট এর দক্ষিণ সুরমা থানাধীন খোজারখলা মারকাজ পয়েন্ট ক্যাফে-২০০০ রেষ্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ মোস্তাফিজুর রহমান সোহাগ (১৯) পিতা- উস্তাদ আলী, মাতা- জাহানারা বেগম, সাং-মিরধারপুর, পোঃ বাংলাবাজার থানা-দোয়ারাবাজার, জেলা- সুনামগঞ্জকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত তার দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

উদ্ধারকৃত (ক) ০১ (এক) টি নীল রংয়ের YAMAHA. R15 ১৫৫ সিসি চোরাই মোটর সাইকেল যাহার রেজিষ্ট্রেশন নং- সিলেট ল-12-0893, ইঞ্জিন নং-G3K5E0070294 এবং চেসিস নং-ME1RG5251K0006733, (খ) ০১ (এক) টি নীল রংয়ের Redmi মোবাইল ফোন, যাহার সীম নাম্বার-01315-986567, IMEI- 869869041645365, (গ) ০১ (এক) টি I phone (s) যাহার সীম নাম্বার- 01315-979993, IMEI- 35577207757233।

গ্রেফতারকৃত মোস্তাফিজুর রহমান সোহাগ দীর্ঘ দিন থেকে চোরাই মোটরসাইকেল কেনা বেচার সাথে জড়িত বলে জানা যায়।
এস আই (নিঃ) মোঃ আবুল বাশার ঘটনার বিষয়ে বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করেন।