ঘটনার দিনই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ খান। মামলার তদন্তে কাজ করে কয়েকটি সংস্থা।
দফায় দফায় তদন্ত হয়েছে, কিন্তু এখনও আটকে আছে মামলার বিচার প্রক্রিয়া। ১৬ বছরেও দোষীরা শাস্তি না পাওয়ায় হতাশ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার পরিবার।
শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া বলেন, “তিনটা চার্জ শিটের কোনোটির একটির আরেকটির সাথে সম্পর্ক নেই। যতদিন সুষ্ঠু তদন্ত না হয় তত দিন একটা বিচার পাবার আমাদের কোনো সম্ভাবনা নেই।”
মামলার বাদীর মুখেও হতাশার সুর। বলছেন, আসামি ও স্বাক্ষীদের অনুপস্থিতিসহ নানা কারণে দীর্ঘ হচ্ছে বিচার প্রক্রিয়া।
সংসদ সদস্য (হবিগঞ্জ-২) ও মামলার বাদী মোহাম্মদ আব্দুল মজিদ খান বলনে, এতদিন পেরিয়ে গেছে কিন্তু এখনো মামলা আমরা শেষ পর্যায়ে নিয়ে আসতে পারিনি। আসামিদের অনুপস্থিতিসহ বিভিন্ন কারণে এই দেরিটা হচ্ছে।
শিগগিরই বিচার প্রক্রিয়া শেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে- এমন প্রত্যাশা শাহ এএমএস কিবরিয়ার স্বজন ও স্থানীয়দের।
এসএসডিসি/বিএম







