বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহপরান থানা শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৮ মে) শাহপরান পশ্চিম থানার মোহাম্মদপুর আবাসিক এলাকা থেকে চলমান এই কর্মসূচির উদ্বোধন করেন শিবিরের স্থানীয় দায়িত্বশীল খালিদ বিন এনাম। পরে উপজেলার ২ টি আশ্রয় কেন্দ্রসহ পানি বন্ধি শতাধিক পরিবারে মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বন্যায় ক্ষতিগ্রস্থ উপজেলার সকল এলাকায় ত্রাণ বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিবির নেতা খালিদ।
সাহায্যপ্রাপ্তরা শিবিরের এই কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বন্যায় আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন জায়গায় সরকারি—বেসরকারি সাহায্য আসলেও আমাদের কাছে কোনো সাহায্য পৌঁছায়নি। শিবিরের এই সাহায্যের কারণে আমরা অনেক উপকৃত হয়েছি। আল্লাহ তাদের ভালো করুন।
ত্রাণ বিতরণে অংশ নেন শিবির নেতা আরাফাত রহমান, খসরু আহমেদ, মাসুদ বিন পাবেল, ৩২ নং ওয়ার্ডের সভাপতি ফয়সাল আহমেদ, কলেজ শাখার সভাপতি আব্দুর কাদির সুমন, এবং শিবির নেতা হাফিজ শিব্বির আহমদ, নাঈম আহমদ, আরাকানুল ইসলাম প্রমুখ।