৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৫৮

মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী ছাত্র মজলিস নেতা মো. সামসুল ইসলামের বাড়িতে ছাত্রলীগের হামলা

সোনার সিলেট ডটকম
  • আপডেট রবিবার, মার্চ ১৭, ২০২৪,

সিলেটের মৌলভীবাজারে প্রবাসী ছাত্র মজলিস নেতা মো. সামসুল ইসলামের বাড়িতে হামলা করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। এ সময় তারা তার বাড়িঘর ভাঙচুর করে ও পরিবারের সদস্যদের সাথে অশোভন আচরণ করে। গতকাল বিকালের দিকে এই ঘটনা ঘটে। সামসুলের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর গ্রামে।

গতকাল (১৬ মার্চ) রোজ শনিবার ছাত্রলীগ নেতা আলিফ পাবেল আহমদের নেতৃত্বে শাহীন, রাহিম সহ ছাত্রলীগের ১২-১৪ জন নেতাকর্মী সামসুলের বাড়িতে অতর্কিত হামলা করে। এ সময় তার মা শিরিয়া বেগম তাদের আক্রমণে সামান্য আঘাতপ্রাপ্ত হন। তারা ছাত্র মজলিস নেতা সামসুল ইসলামের উপর ক্ষীপ্ত হয়ে তার বাড়িতে হামলা করে। এসময় তারা পরিবারের সদস্যদেরকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে।

জানা যায়, যুক্তরাজ্যে যাওয়ার পর থেকে ছাত্র মজলিস নেতা মো. সামসুল ইসলাম বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামীলীগের দুর্ণীতি, খুন, গুম ও বিচারবিহিন হত্যা সহ সকল অপকর্মের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি করে প্রতিবাদ করতেন। এসব কারণে ছাত্রলীগ নেতা পাবেল, রাহিম এবং শাহীনরা তাকে ফেসবুকের কমেন্টে ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময় হুমকি ধামকি দিতো। অতঃপর গতকাল তারা তার উপর ক্ষীপ্ত হয়ে তার বাড়িতে হামলা চালায়।

এই ঘটনায় বাদী হয়ে সামসুলের মা শিরিয়া বেগম মৌলভীবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জি.ডি. এন্ট্রি) করেছেন। তিনি এই ঘটনায় তাদের জান মালের নিরাপত্তা নিয়ে শংকায় আছেন। গণ্যমাধ্যমকে তিনি জানিয়েছেন শীঘ্রই হামলাকারীদের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo