
জকিগঞ্জে একঘন্টার ব্যবধানে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সিলেটের জকিগঞ্জে একই রাতে দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে ও একই ইউপির আমবাড়ি গ্রামে পৃথক দুটি বাড়িতে ডাকাতি হয়। ডাকাতদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হয়েছেন দুজন। জানা গেছে, মঙ্গলবার রাত দেড়টার দিকে খলাছড়া ইউনিয়নের লামারগ্রামের আল্লামা আব্দুল জব্বার...








