২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:০৬

ওসমানীনগরে মাইক্রোবাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

তানিম আহমদ
  • আপডেট বুধবার, জানুয়ারি ১৭, ২০২৪,

সিলেটের ওসমানীনগরে মাইক্রোবাসের ধাক্কায় শফিউল হাসান সানী (২৯) নামের এক মোটরসাইকেল আরোহী বরখাস্তকৃত পুলিশ কনস্টেবল নিহত হয়েছে।

বুধবার পৌনে ৭টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণশাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিউল হাসান সানী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ভালকি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল পদে চাকরিরত ছিলেন। দুই মাস আগে কারণবশতঃ তাকে বরখাস্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শফিউল হাসান সানী মোটরসাইকেলযোগে গোয়ালাবাজারের যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ওসমানীনগরের ব্রাহ্মণশাসন এলাকায় যাওয়ামাত্র বেপরোয়া গতির একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরেপুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘাতক মাইক্রোবাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ।

ওসমানীনগর থানার ওসি মো. রাশেদুল হক মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo