২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:০৭

সিলেট-জাফলং মহাসড়কে ঝরল ৪ প্রাণ

তানিম আহমদ
  • আপডেট শনিবার, জানুয়ারি ২০, ২০২৪,

জৈন্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৪ জনের প্রাণ গেছে।শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সিলেট-জাফলং মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জৈন্তাপুর উপজেলার পানিহারা হাটির আরছ মিয়ার ছেলে তমাল (২৫), একই উপজেলার নিজপাট ইউনিয়নের রনদ্বীপ পালের ছেলে নেহাল (২৬), কমলাবাড়ি এলাকার জামাল উদ্দিনের ছেলে জুবায়ের, নিজপাট ইউনিয়নের হারুন উর রশিদের ছেলে আলী হোসেন সুমন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম (পিপিএম)।তিনি বলেন, জৈন্তাপুর উপজেলার ৪ নাম্বার বাংলাবাজার ব্রিজের পাশে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। তাদের মরদেহ ওসমানী হাসপাতালে রয়েছে। দুর্ঘটনাস্থল হাইওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় তারা বিষয়টি দেখভাল করছেন।নিহতরা ছাত্রলীগের রাজনীতি করেন বলে জানা গেছে। সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ গণমাধ্যমকে বলেন, জৈন্তাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের ৪ নেতাকর্মী নিহত হয়েছেন।

জানা যায়, জৈন্তাপুর থানা এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা প্রাইভেটকারে থাকা যাত্রীদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ৪ জনকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo