
কেমুসাস’র ৮৬ বর্ষের বার্ষিক সাধারণ সভা জ্ঞানভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় গ্রহণের আহবান
জ্ঞানভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় গ্রহণের আহবান জানানোর মধ্য দিয়ে দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮৬বর্ষের বার্ষিক সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য সংসদের নিজস্ব মিলনায়তন শহিদ সোলেমান হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংসদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী।...








