১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:১৪

সিলেট মহানগর ছাত্রদলের সভাপতির আলোচনায় আবুল হোসেন

আরাফাত মিহির
  • আপডেট শুক্রবার, মার্চ ৬, ২০২৬,

সিলেট মহানগর ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনায় শীর্ষে রয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন।

দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা আবুল হোসেন বিগত স্বৈরাচারবিরোধী বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। আন্দোলন চলাকালে একাধিকবার হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে দুবার কারাবরণও করতে হয়েছে।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার কারণে আবুল হোসেন বর্তমানে মহানগর ছাত্রদলের সভাপতি পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। অনেকেই মনে করছেন, নতুন কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সিলেট মহানগরের নেতাকর্মীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo