
ঢাকা-গাজীপুর রুটে ৩ জোড়া বিশেষ ট্রেন
গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন থেকে ঢাকার কমলাপুর স্টেশন পর্যন্ত বিশেষ ট্রেন সার্ভিস চলাচল শুরু হয়েছে। ফলে ৩-৪ ঘণ্টার পরিবর্তে মাত্র এক ঘণ্টাতেই ঢাকা-গাজীপুর আসা-যাওয়া করতে পারছেন যাত্রীরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১২ কিলোমিটার সড়কে অব্যাহত যানজটের কারণে মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।...








