মূল সংবাদে যান

শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারে ঈদের নামাজ আদায় করলেন শতাধিক পরিবারের মুসল্লি

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন শতাধিক পরিবারের মুসল্লি। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

সোমবার( ২ মে) সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসার আঙ্গিনায় এ ঈদের জামাত হয়। নামাজে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। নামাজ শেষে সবাইকে সেমাই পরিবেশন করা হয়।

নামাজে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী । এছাড়া জেলার অন্যান্য উপজেলায়ও ঈদের জামাত হয়।

আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী পীর সাহেব উজান্ডি জানান, ২০০৬ সাল থেকে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখেই এ নামাজ আদায় করছেন। তিনি বলেন সবাই কোরআন মেনে একসঙ্গে ঈদের জামাত পালন করা উচিত।