ঝিলেরপাড় টু কুলাউড়া পুর্নরায় বাস চালু হচ্ছে আগামীকাল সকাল ৮ ঘটিকায়।
আজ ৯ জুন ( বুধবার) বেলা ৪ ঘটিকার স্থানীয় ঝিলেরপাড় বাজারে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রশীদ ।
বক্তব্য রাখেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়াডের জনপ্রতিনিধি আব্বাস আলী মেম্বার, ঝিলেরপাড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুর মিয়া, ছাত্রনেতা ফয়জুল হক প্রমুখে।
এছাড়া মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবন্দ ও কুলাউড়া সড়ক পরিবহনরে স্ট্যান্ডের ম্যানেজার, ঝিলেরপাড় বাজারের ব্যবসায়ী নেতৃবন্দ ও এলাকার স্থায়ীয়রা উপস্তিত ছিলেন।
এসএসডিসি/বিএম