গণনা হওয়া ভোটের মধ্যে এক কোটি ৭৮ লাখ ভোট পেয়েছেন ইব্রাহিম রায়িসি। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছেন রক্ষণশীল প্রার্থী মোহসেন রেজায়ি। তিনি পেয়েছেন ৩৩ লাখ ভোট।
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী সাঈদ ইব্রাহিম রায়িসি ভূমিধস বিজয় লাভ করেছেন।প্রাথমিক ফলাফলের ভিত্তিতে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম পার্সটুডে। ইরানের যে কোনো নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, দুই কোটি ৮৬ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং এ পর্যন্ত শতকরা ৯০ ভাগের বেশি ভোট গণনা করা হয়েছে। তার ভিত্তিতে ইরানের স্বরাষ্ট্র উপমন্ত্রী জামাল ওর্ফ প্রাথমিকভাবে সাইয়েদ ইব্রাহিম রায়িসিকে বিজয়ী ঘোষণা করেন।
গণনা হওয়া ভোটের মধ্যে এক কোটি ৭৮ লাখ ভোট পেয়েছেন ইব্রাহিম রায়িসি। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছেন রক্ষণশীল প্রার্থী মোহসেন রেজায়ি। তিনি পেয়েছেন ৩৩ লাখ ভোট।
শুক্রবার (১৮ জুন) ইরানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৯ ঘণ্টা ধরে দেশের জনগণ তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করার জন্য ভোটাধিকার প্রয়োগ করেন।
এসএসডিসি/বিএম