ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সুবিধাবঞ্চিত শিশুদের হাসিতে আমরা হাসি এই প্রতিপাত্য নিয়ে বাংলাদেশ স্কাউটস, আখাউড়া রেলওয়ে জেলার আওতাধীন শায়েস্তাগঞ্জ রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের ঈদ উদযাপন।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে প্রায় ১৫০ প্যাকেট বিরিয়ানি প্যাকেট বিতরণ করা হয়েছে।
উক্ত আলোচনা অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্কাউট গ্রুপের ইউনিট লিডার মো সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও গ্রুপের উপদেষ্টা মোঃ মিনহাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপ সহ-সভাপতি ও শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এর স্টেশন মাস্টার গৌর প্রসাদ চন্দ্র পলাশ,শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম, শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ অফিসার ইনচার্জ হারুনুর রশিদ। বাক্ষণডোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাহেনা আক্তার।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীগন, এবং গ্রুপের সদস্যগণ রোভার মেট আতাউর রহমান রিয়াজ,রোভার শাহাবুদ্দিন, আল আমিন, ফাহিম, মাহমুদুল, জামিল, রাফি, শান্ত, সৈকত, তামিম, সোহাগ, গার্লস ইন রোভার চম্পা আক্তার প্রমুখে।
গ্রুপের সকল সদস্য ও অন্যান্যদের আন্তরিক সহযোগিতা জন্য কৃতজ্ঞতা ও এইরকম ভিন্নধর্মী আয়োজন করবে শায়েস্তাগঞ্জ রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ তাই সকলের সহযোগিতা আশা করেন বলে জানান ইউনিট লিডার সাইফুল ইসলাম।
এসএসডিসি/বাসিত মনুতাসির