১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২০

হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অ ভি যা ন

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট রবিবার, আগস্ট ১৭, ২০২৫,

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রবিবার সকাল সাড়ে ১১টায় দুদক হবিগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মো. এরশাদ মিয়ার নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। এসময় পুরো হাসপাতাল চত্বর ঘুরে ঘুরে দেখেন দুদকের সদস্যরা।

উপ-পরিচালক মো. এরশাদ মিয়া জানান- আমাদের কাছে অভিযোগ আসে হাসপাতালে অব্যবস্থাপনা, পরিস্কার পরিচ্ছন্নতা ও খাবারে অনিয়ম নিয়ে। এরই প্রেক্ষিতে আমরা সেখানে অভিযান চালাই। অভিযানকালে খাবারের অন্যান্য আইটেম ঠিকঠাক মতো পাওয়া গেলেও সকালের নাস্তার পাওরুটির মধ্যে কোন লঘু পাওয়া যায়নি। তাই এ রুটি কোথায় থেকে এসেছে বা রুটির মেয়াদ কতদিন তা বলা যায় না। তাই এ বিষয়ে প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

এরশাদ মিয়া আরো জানান, হাসপাতালে পরিচ্ছন্নতা আজ মোটামুটি ঠিকঠাক রয়েছে। তবে আমার মনে হচ্ছে আমাদের আসার খবর পেয়ে তারা আগেভাগেই পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। এছাড়াও ২৫০ শয্যার হাসপাতালে রোববার ৫শ’র অধিক রোগী ভর্তি রয়েছে। যে কারণে কিছু কিছু ক্ষেত্রে অব্যবস্থাপনার চিত্র ফুঠে উঠেছে। তবে ডাক্তার নার্সসহ জনবল সংকট থাকায় এমনটা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের আরএমও।

উপ-পরিচালক জানান, এসব বিষয়ে উর্ধ্বতন কর্তৃৃপক্ষকে অবগত করা হবে। এছাড়াও শিগগিরই কাউকে না জানিয়ে এসব নিয়ে আবারো অভিযান চালানো হবে বলে জানান তিনি।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ আমিনুল হক সরকার বলেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে পরিস্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করছি। তবে এ ক্ষেত্রে ব্যবহারকারীদেরও সচেতন হতে হবে।

তিনি বলেন, পর্যাপ্ত পরিমান জনবল থাকলে আমাদের সংকট কেটে যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo