১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:২২

মোটরসাইকেলে সিলেট ঘুরতে যাওয়া দুই তরুণ মাধবপুরে দুর্ঘটনায় নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট রবিবার, এপ্রিল ৩, ২০২২,

মানিকগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে সিলেটে ঘুরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। দুর্ঘটনাটি ঘটে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেলঘর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে।

গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় দুইজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ। নিহতরা হলেন, মানিকগঞ্জ জেলা সদরের বাসিন্দা আনোয়ার মোল্লার ছেলে জুবায়ের আল হাসান জামি ও একই এলাকার রাইজ উদ্দিনের ছেলে রাজিব আহমেদ।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ জানান, গত বৃহস্পতিবার বিকেলে সিলেটগামী মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রাজিব ও জামি আহত হন। তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসকরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে রাতে ভৈরবে পৌছার পর রাজিব ও নরসিংদী এলাকায় মারা যান জামি।
নিহত জামির চাচা আওলাদ হোসেন জানান, মোটরসাইকেলযোগে সিলেটের বিভিন্ন পর্যটন স্পট ঘুরার উদ্দেশ্যে এসে দুইজন দুর্ঘটনার শিকার হয়েছেন। এদের মধ্যে জামি সেখানকার একটি কলেজে মাস্টার্সে অধ্যয়নরত ও রাজিব ব্যবসায়ী। মৃত্যুর খবরে দুইটি পরিবারে শোকের ছায়া নেমেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo