কুমিল্লায় আইটি শিক্ষক নাজমুল হাসানের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে মামলা

সোনার সিলেট ডটকম
  • আপডেট Thursday, November 27, 2025,

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভোলাইন বাজার কলেজের আইটি শিক্ষক ও একাধিক বইয়ের লেখক নাজমুল হাসানের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত ২৬ নভেম্বর মামলাটি দায়ের করেন হেফাজতে ইসলাম নেতা মোবারক আজম।

মামলার অভিযোগে বলা হয়, শিক্ষক নাজমুল হাসান একজন নাস্তিক এবং তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সমকামীদের পক্ষে লেখালেখি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানিয়েছেন।
এর আগে, গত ২০ নভেম্বর হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামীর উদ্যোগে নাজমুল হাসানের বিরুদ্ধে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে বক্তারা শিক্ষক নাজমুল হাসানকে গ্রেপ্তার এবং ফাঁসির দাবি জানান।

এ বিষয়ে নাজমুল হাসানের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে নাজমুল হাসানের বাবা মাহফুজুর রহমান ভূইয়া অভিযোগ করে বলেন, হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং তাকে ও তার স্ত্রীকে শারীরিকভাবে আহত করে। তিনি দাবি করেন, তার ছেলে সমকামীদের পক্ষে অবস্থান নিলেও কোনো আইনগত অপরাধ করেননি।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo