৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫০

সিডনিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী কুরআনে হাফিজের মৃত্যু

আরাফাত রহমান মিহির
  • আপডেট রবিবার, এপ্রিল ৩, ২০২২,

স্ট্রেলিয়ার সিডনিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী কুরআনে হাফিজ আব্দুর রহমানেরে মৃত্যু, তিনি সিডনির ক্যান্টারবেরি ব্যাঙ্কটাউন সিটির বাংলাদেশী অধ্যুষিত লাকেম্বার দারুল উলুম জামে মসজিদের খতমে তারাবিহ’র হাফেজ ছিলেন।

আহত অপর হাফিজও একই মসজিদে খতমে তারাবিহ নামাজ পড়াতেন।

গতকাল শনিবার প্রথম রমজানে তারা দু’জনই ঐ মসজিদে তারাবিহ নামাজ পড়ান। এর পর রাতে তারা দু’জন ওলংগং যাওয়ার জন্য প্রাইভেট কারে করে যাত্রা করেন। পতিমধ্যে লিভারপুল-ওলংগং সড়কে তারা দুর্ঘটনার কবলে পড়েন।

এসময় ঘটনাস্থলেই মারা যান হাফিজ আব্দুর রহমান। তার বয়স অনুমানিক ২০ বছর বলে জানাগেছে। আহত অপর হাফিজের বয়সও ২০ বলে জানান দারুল উলুম জামে মসজিদের কমিটির কর্মকর্তারা।

বর্তমানে নিহতের মরদেহ লিভারপুল হাসপাতালে রাখা হয়েছে। একই হাসপাতালে আহত হাফেজের চিকিৎসা চলছে। এঘটনার পর বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo