২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১৬

বছরের প্রথম সংসদ অধিবেশন আজ

সোনার সিলেট ডেক্স
  • আপডেট সোমবার, জানুয়ারি ১৮, ২০২১,

জাতীয় সংসদের এ বছরের প্রথম অধিবেশন বসছে আজ সোমবার। একাদশ জাতীয় সংসদের একাদশ এই অধিবেশনটি করোনাকালীন অন্য চারটির মতো যতদূর সম্ভব সংক্ষিপ্ত হবে।
সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেন। রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ সদস্যরা অধিবেশন জুড়ে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করেন। সাধারণত বছরের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। তবে করোনা সংক্রমণে কারণে এবার দীর্ঘ হবে না।
অধিবেশন সম্পর্কে সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতির কারণে ১২ থেকে ১৪ কার্যদিবস অধিবেশন চালানো হতে পারে। শুরুর দিন সাড়ে ৪টায় অধিবেশন বসলেও এরপর থেকে বেলা ১১টা থেকে অধিবেশন বসবে।’
সোমবার বিকাল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হয়ে প্রথমে সভাপতিমন্ডলী মনোনয়ন এবং শোক প্রস্তাব উত্থাপনের পর রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। এরপর অধিবেশন মুলতবি করা হবে।’
এদিকে অধিবেশনে স্বাস্থ্যবিধি মেনে চলতে সীমিত সংখ্যক সংসদ সদস্য অংশ নেবেন। প্রথম দিন করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পাওয়া সব সংসদ সদস্য অংশ নিতে পারবেন। এরপর রোস্টার করা প্রতি কার্যদিবসে সর্বোচ্চ ৯০ জনকে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানানো হবে।
সংসদ সচিবালয়ে কর্মরতদেরও অধিবেশন চলার সময় সংসদ ভবনে প্রবেশ সীমিত থাকবে। কেবল অধিবেশন সংশ্লিষ্ট কর্মচারীরা সংসদে ঢুকতে পারবেন। তবে তাদের করোনাভাইরাস নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। সংসদ অধিবেশনের সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকরা একদিন সংসদ ভবনে প্রবেশ করতে পারবেন।
শুধু রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদ ভবনে যাওয়ার অনুমতি পাবেন সাংবাদিকরা। এর জন্য প্রত্যেক গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে একজন করে জাতীয় সংসদ সচিবালয়ের ব্যবস্থাপনায় করোনাভাইরাস পরীক্ষা করানো হয়েছে।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা প্রস্তাব নিয়ে আলোচনা ছাড়াও অধিবেশনে কয়েকটি বিল উত্থাপন ও পাসের সম্ভাবনা রয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo