মূল সংবাদে যান

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

নির্বাচিত সংবাদ
৯ম বইমেলার প্রস্তুতি

ভোরের আলো সমাজ কল্যাণ সংস্থার সভা

ভোরের আলো সমাজ কল্যাণ সংস্থার  সভা

সিলেটের দক্ষিণ সুরমার জালালপুরে ভোরের আলো সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত ৯ম বইমেলা উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে ২৩ অক্টোবর সন্ধ্যা ৭টায় । সম্প্রতি জালালপুর বাজারের বেগ সেন্টারে অবস্থিত সিলওয়েব আইটি সেন্টার এ এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বইমেলার সার্বিক প্রস্তুতি, আয়োজনের পরিকল্পনা এবং মেলাকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়।বইমেলাকে কেন্দ্র করে স্থানীয় লেখক, কবি, সাহিত্যপ্রেমী ও পাঠকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি এবং নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।উক্ত সভায় ফরহাদ হোসেন সোহান এর সভাপতিত্বে ও এস এম ফাহিম এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংস্থার সদস্য নবীন আহমদ লয়েছ, এম রেদওয়ানুর রহমান নাঈম, মোঃ আহমদ আলী, ফরহাদ আহমেদ, দিহান আহমদ, আবু বক্কর, নাহিদ খাঁন, হাসান আহমদ ফাহিম, নাহিদ আহমদ, মাহি প্রমুখ। আয়োজকরা জানান, বইমেলার মাধ্যমে স্থানীয় সাহিত্য-সংস্কৃতির বিকাশ, লেখক-পাঠকের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখাই তাদের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তারা। উল্লেখ্য, ভোরের আলো সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এই বইমেলা স্থানীয় সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে বিগত ৮বছর থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ।