মূল সংবাদে যান

শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

৫ টাকায় শিশুরা পেল ঈদের জামা

নারায়ণগঞ্জে পাঁচ টাকায় ঈদের নতুন জামা পেয়েছে ছিন্নমূল শিশুরা। ঈদ উপলক্ষে নতুন জামা কেনার সুযোগ করে দিয়েছে মানবিক সংগঠন টিম খোরশেদ ও টাইম টু গিভ।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় দুই শতাধিক শিশু টিম খোরশেদের পাঁচ টাকায় অস্থায়ী দোকান থেকে নিজেরা পছন্দ করে ঈদের পোশাক কেনাকাটা করে।

টিম খোরশেদের দলনেতা আফরোজা খন্দকার লুনা বলেন, হতদরিদ্র অভিভাবক ও শিশুরা যেন দান গ্রহণের হীনমন্যতায় না ভোগেন এবং  কেনাকাটা করার আনন্দ পান সেজন্য তাদের কাছ থেকে নামমাত্র পাঁচ টাকা করে নেয়া হয়েছে। ভবিষ্যতে এ রকম আয়োজন আরো বৃহৎ আকারে করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, রানা মজিব, শওকত খন্দকার, নাজমুল কবির নাহিদ, শহীদ, হাফেজ শিব্বির, মো. সুমন, নাসিকের ১৩নং ওয়ার্ড সচিব মো. আলী সাবাব টিপু প্রমুখ।