১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২৬

এসএমপি উত্তর অফিস পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

ডেস্ক নিউজ
  • আপডেট বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩,

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উত্তর অফিস পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম। বুধবার সকালে পরিদর্শনকালে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ, পিপিএম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন ও ডিবি) মো. জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. শাহরিয়ার আল-মামুন সহ এসএমপির বোম ডিসপোজাল ইউনিটের সদস্যবৃন্দ, উত্তর অফিসে কর্মরত কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার অফিসের বিভিন্ন নথিপত্র পর্যবেক্ষণ করেন এবং বোম ডিসপোজাল ইউনিটের বিভিন্ন সরঞ্জাম ও কিট সামগ্রী দেখেন। এ সময় তিনি বিভিন্ন দিক-নির্দেশণামূলক বক্তব্য প্রদান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo