১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:০৭

পলাশ সিনেমা হলে পর্নোগ্রাফি প্রদর্শন এর বিরুদ্ধে হাবিবের নেতৃত্বে বিজরা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট বৃহস্পতিবার, জুন ২৯, ২০২৩,

খবর নিয়ে জানা গেছে কুমিল্লা জেলা অন্তরর্গত বরুড়া উপজেলার পলাশ সিনেমা হলে বেশ কয়েক মাস যাবত সিনেমার প্রদর্শনির আড়ালে অধিক মুনাফার জন্য পর্নোগ্রাফি প্রদর্শন করা হচ্ছিল সিনেমা হলে পর্নোগ্রাফি প্রদর্শন বন্ধের প্রতিবাদে বনকরা আলোর দিগন্ত সামাজিক সংগঠনের সভাপতি হাবিবের নেতৃত্বে ২৮ জুন ২০২৩ বিজরা বাজারে পর্নোগ্রাফি প্রদর্শন বন্ধের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তিতা কালে হাবিব সাহেব জানান পলাশ সিনেমা হল কে কেন্দ্র করে পলাশ সিনেমা হলে দীর্ঘদিন থেকে কিছু কুচুক্তি মহলের প্রয়োচনায় সিনেমা প্রদর্শনের আড়ালে মাদক কেনাবেচা ও অশ্লীল অনৈতিক অসামাজিক কাজ হয়ে আসছিল। আমরা দীর্ঘদিন থেকে এই কাজগুলো বন্ধ করার জন্য বিভিন্ন মহলে এর মাধ্যমে চেষ্টা করেছিলাম। ওই সিনেমা হলের মালিক বরুড়া উপজেলার মেয়র বক্তার হোসেন বখতিয়ার এর নিকট আমরা একটি স্মারকলিপি প্রেরণ করেছি উনি আমাদেরকে আশস্থ করেছিলেন এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিন্তুু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি আমরা পরবর্তীতে বরুড়া থানার ওসির মাধ্যমে বরুড়া উপজেলা ইওনুর কাছে একটি স্মারকলিপি পাঠাই পর্নোগ্রাফি প্রদর্শন বন্ধের দাবিতে। ওইখান থেকেও আমাদেরকে আশস্থ করেছে আইনি পদক্ষেপ নেওয়া হবে। কিন্তুু এখন পর্যন্ত কোন আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। যে কারণে আমরা বাধ্য হয়ে আজকে এই মানববন্ধনের আয়োজন করেছি।

হাবিব সাহেব আরো হুশিয়ারি করে বলেন। আমরা সিনেমা হলের বিরুদ্ধে না সিনেমা হলের আড়ালে যে অনৈতিক কাজগুলো হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করছি অতি দ্রুত অশ্লীল পর্নোগ্রাফি প্রদর্শন বন্ধ করা না হলে। আমরা কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলবো। উক্ত মানববন্ধনে এলাকার আরও বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি বক্তব্য রাখেন। সকল বক্তাদের একটাই কথা ছিল।অতি দ্রুত যেন পলাশ সিনেমা হল থেকেঅশ্লীল পর্নোগ্রাফি প্রদর্শন বন্ধ করা হয়। এই সিনেমা হল কে কেন্দ্র করে এই এলাকর যুব সমাজের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। এই সিনেমা হলের টিকেটের টাকা ও মাদকের টাকা জোগার করতে গিয়ে অসংখ যুবক বিভিন্ন অপরাধের সাথে জরিত হয়ে যাচ্ছে।তাই প্রশাসনের কাছে দ্রুত জোর দাবি জানাছি যেন যথাযথ ব্যবস্তা নেয়।

উল্লেখ এই মানববন্ধনের শেষ পর্যায়ে মোটরসাইকেলে করে বেশ কয়েক জন আরোহি এসে অতরকিত হামলা শুরু করে এলাকাতে এখন তমতম অবস্থা বিরাজ করছে। হামলার বিষয় বরুড়া থানার ওসি মোজাম্মেলে সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo