১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৪৩

চেঙ্গাহাটা প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার” উদ্যোগে মুমূর্ষু রোগকে ফ্রি অক্সিজেন সেবাও মাক্স বিতরণ কার্যক্রম চলমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সোমবার, জুন ২১, ২০২১,

মহামারী করোনা ভাইরাস দুর্যোগের প্রথম থেকে শুরু করে ২য় ধাপেও বিনামূল্যে অক্সিজেন নিয়ে রোগীদের সেবায় ছুটছেন “চেঙ্গাহাটা প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। শুধু অক্সিজেন সেবাই নয় এর পাশাপাশি খাদ্য সামগ্রী, ঈদ উপহারসহ বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।
কোন কিছু পাওয়ার আশা না করেই মৃত্যুপথ যাত্রী কিংবা অক্সিজেন সংকটাপন্ন রোগীদেরকে নীরবেই সেবা প্রদান করছেন এই সেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি।যেখানে অক্সিজেনের জন্য রোগীদের হাহাকার, রোগীর স্বজনদের আত্মচিৎকার, সেখানেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটছেন”চেঙ্গাহাটা প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা।
জানা যায়, গত ১ লা জানুয়ারি ২০২১ তারিখে সংগঠনটি স্থাপিত হলেও এর আগে থেকেই তাদের কার্যক্রম অব্যহৃত ছিল,এরপর কুমিল্লা শহর থেকে নিজেদের অর্থায়নে ৪টি সিলিন্ডার ক্রয়ের মাধ্যমে সংগঠনটি অক্সিজেন সিলিন্ডার সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন।
তারপর থেকেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে অক্সিজেন সিলিন্ডার সেবার জন্য পরিচালিত হট লাইনে অক্সিজেনের জন্য প্রচুর ফোন আসতে শুরু করে। সংগঠনটি ক্ষুদ্র পরিসরে তাদের সেবা অব্যাহত রেখেছেন। প্রথমে ৪টি সিলিন্ডার দিয়ে এর কার্যক্রম শুরু করলে ও বর্তমানে সংগঠনটির সিলিন্ডার ১০ টির অধিক ছাড়িয়েছে।
মহামারী করোনার ভয়াবহতায় হাসপাতাল গুলোতে যখন অক্সিজেনের সংকট এবং অন্যান্য রোগীদের অক্সিজেন খুব বেশি প্রয়োজন তখনই স্বজনদের আহাজারী এবং মানবতার ডাকে সাড়া দিয়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়াছেন এই সেচ্ছাসেবী সংগঠনটি।
সংগঠনটি বর্তমানে কুমিল্লা জেলার অন্তর্গত পুরো বরুড়া থানাতে তাদের কার্যক্রম চলমান। সংগঠনের দায়িত্বে রয়েছেন সংগঠনের সভাপতি : আহাম্মদ উল্লাহ সোহান সহ অন্যান্যরা।
সংগঠনের সভাপতি সোহান জানান,
অক্সিজেন সেবা ছাড়াও এই সেচ্ছাসেবী সংগঠনটি শীতবস্ত্র বিতরণের পাশাপাশি” দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা সামগ্রী বিতরণ, অসহায়,সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ,চিকিৎসা নিতে অক্ষম মানুষদের জন্য চিকিৎসা সহায়তা কার্যক্রম,পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম,শিশুশ্রম বন্ধ করে বিদ্যালয় মুখী করার কার্যক্রম, বাল্যবিবাহ বন্ধ, যুব সমাজকে ধংসের হাত থেকে রক্ষা করতে মাধকের বিরুদ্ধে অবস্থান, করোনাকালীন সময়ে করোনার প্রকোপ মোকাবেলায় জনসচেতনতা কার্যক্রমের পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণসহ নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে আর্থিক অনুদানসহ খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে।
এছাড়া বিভিন্ন দূর্যোগকালীন সময়ে সংগঠনটি দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি সারাবছর বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম চলমান রয়েছে।
বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সেবার জন্য হটলাইনঃ
আহাম্মদ উল্লাহ সোহান : 01811242648
মো : মান্নান ভূইয়া : 01832075022
মো: শাহাদাত : 01689567655
মো: জনি: 01705343838

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo