২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৪১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিমান বাহিনীর উড্ডয়ন শৈলী প্রদর্শন

সোনার সিলেট ডটকম
  • আপডেট বুধবার, মার্চ ১৭, ২০২১,

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী এক মনোজ্ঞ ‘উড্ডয়ন শৈলী’ প্রদর্শনের মাধ্যমে বঙ্গবন্ধুকে সম্মান জানিয়েছে। আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ বুধবার (১৭ মার্চ) বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের (বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি) দিক নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানের আকাশে বিমানের মাধ্যমে ১০০ তৈরির এই উড্ডয়ন শৈলী প্রদর্শিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী উদযাপনে উচ্ছ্বসিত ও আনন্দিত বাংলার আকাশ ও বাতাস। এই উচ্ছ্বাসের অংশ হিসেবে বঙ্গবন্ধুর হাতেগড়া বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষ বৈমানিকরা এই মনোজ্ঞ উড্ডয়ন শৈলীর মাধ্যমে বাংলার আকাশে অতি মমতায় এঁকে দিয়েছে ‘একশত’।

বিমান বাহিনীর এফ-৭, মিগ-২৯, ইয়াক- ১৩০, কে-৮ডব্লিউ ও পিটি-৬ বিমান ও হেলিকপ্টারের সমন্বয়ে এই মনোমুগ্ধকর প্রদর্শনীতে দক্ষ বৈমানিকরা দেশের নীলাকাশে ফরমেশন ফ্লাইংয়ের মাধ্যমে ‘১০০’ তৈরি করে সমগ্র জাতির উৎসব ও উচ্ছ্বাসের রঙে যোগ করেছে এক নতুন মাত্রা।

আইএসপিআর আরও জানায়, ১০০ তৈরির উড্ডয়ন শৈলীটি দেশের বিভিন্ন জেলায় প্রদর্শিত হয়। এছাড়াও বিমানের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সম্বলিত ব্যানার ফ্লাই করা হয়। জাতির এই আনন্দঘন মাহেন্দ্রক্ষণে সকলের সাথে একাত্ম থাকবে বাংলাদেশ বিমান বাহিনী।

এসএসডিসি/বিএম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo