
সিলেটে সিলিন্ডার বিস্ফোরণে NJL ENT তে আ গু ন
সিলেট নগরীতে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একটি ক্লিনিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন রোগীরা। শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে কাজলশাহ এলাকায় অবস্থিত নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. নুরুল হুদা নাঈমের মালিকানাধীন এনজেএল-ইএনটি সেন্টারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, ক্লিনিকটিতে ৯টি কেবিন রয়েছে।...








