সিলেটের জৈন্তাপুরস্থ হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল মুহিতের কন্যা ফাইজা আনজুম জ্যোতি
(২১) হজকিনস লিম্ফোমা ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২০২৩ সালের ডিসেম্বরে তার এই রোগটি ধরা পড়ে।
জ্যোতির পিতা অধ্যাপক আব্দুল মুহিত জানান, রোগ ধরা পড়ার পর ২০২৩ সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শুরু করার পর চিকিৎসকদের পরামর্শে ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে মেয়েকে নিয়ে তিনি চিকিৎসা করান। সেখানে প্রায় দীর্ঘ দুই মাস চিকিৎসা নেওয়ার পর মেয়েকে নিয়ে সিলেটে চলে আসেন তিনি। সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে প্রায় ছয় মাস চিকিৎসার পর রোগীর কিছুটা উন্নতি হলেও সম্প্রতি আবারও লিভার ও লান্সে ক্যান্সার ধরা পড়েছে। এ অবস্থায় জ্যোতিকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু রোগীর কোনো উন্নতি দেখা যাচ্ছে না। এদিকে অবস্থার আশংকাজনক হওয়ায় চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, জরুরি ভিত্তিতে ঢাকার সিএমএইচ অথবা ইউনাইটেড হাসপাতালে নিয়ে জ্যোতির ‘বোন মেরো ট্রান্সপ্লান্টেশন’ করা দরকার।
উল্লেখ্য, ইতোপূর্বে জ্যোতির চিকিৎসার পেছনে প্রায় ২২ লক্ষ টাকা খরচ হয়েছে। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য আনুমানিক চল্লিশ লক্ষ টাকার প্রয়োজন বলে জানিয়েছেন জ্যোতির পিতা অধ্যাপক আব্দুল মুহিত। এ অবস্থায় তিনি তাঁর শুভাকাঙ্ক্ষীদের নিকট কন্যার জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন।