
প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি শেষে ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ২
ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি শেষে বাড়ি ফেরার পথে সিলেট জেলা পশ্চিম শাখার শীর্ষ দুই নেতার ওপর ছাত্রলীগের সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। জানা গেছে, র্যালি শেষ করে ফেরার পথে সিলেট জেলা পশ্চিম শাখার ছাত্রশিবির সভাপতি রায়হান আহমদ ও সেক্রেটারি আশিক উদ্দিনের ওপর অতর্কিতভাবে হামলা চালায়...





