১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪৫

জকিগঞ্জ ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুনির আহমদ খানের বাড়িতে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২,

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জকিগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মুনির আহমদ খানের বাড়িতে গত রাত পুলিশ অভিযান করেছে।

পুলিশ সুত্রে জানা যায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়া সরকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। যার জন্য তাকে গ্রেফতারের উদ্দেশ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

এদিকে ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি মুনির আহমদ খানের পরিবারের সদস্যরা দাবি করেন, মুনির আহমদ খান ছাত্রশিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। তবে সে এখন দেশের বাইরে অবস্থান করছে।তাকে গ্রেফতারের উদ্দ্যেশ্যে প্রায় সময় পুলিশের অভিযান হয় এবং প্রায়ই সরকার দলের লোকেরা হুমকি ধামকি দিয়ে থেকেন। গত রাত্রে পুলিশ তাকে গ্রেফতারের উদ্দ্যেশ্যে এসেছিল। তাকে না পেয়ে তার একাডেমিক বই ও দলীয় বইপত্রসহ বিভিন্ন জরুরি কাগজপত্র জব্দ করে নিয়ে যায়। আমরা এজন্য উদ্বেগ ও উৎকন্ঠায় দিন পার করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo