১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:২৮

প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি শেষে ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ২

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট সোমবার, ফেব্রুয়ারি ৬, ২০২৩,

ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি শেষে বাড়ি ফেরার পথে সিলেট জেলা পশ্চিম শাখার শীর্ষ দুই নেতার ওপর ছাত্রলীগের সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে।

জানা গেছে, র‍্যালি শেষ করে ফেরার পথে সিলেট জেলা পশ্চিম শাখার ছাত্রশিবির সভাপতি রায়হান আহমদ ও সেক্রেটারি আশিক উদ্দিনের ওপর অতর্কিতভাবে হামলা চালায় ছাত্রলীগের একদল কর্মী।

সিলেট মহানগর ছাত্রলীগের সেক্রেটারি নাইম আহমদের নেতৃত্বে ১৮-২০ জনের একটি দল এই হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হামলায় রায়হান ও আশিক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আহত রায়হান আহমদ সিলেট সদর উপজেলার একজন কৃতি সন্তান এবং আশিক উদ্দিন সিলেটের কানাইঘাট উপজেলার ধনপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে ছাত্রশিবিরের নেতাকর্মীরা দ্রুত দোষীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন। এদিকে হামলার ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo