সিলেটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের ইন্তেকাল

সোনার সিলেট ডেক্স
  • আপডেট Saturday, August 28, 2021,

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরী ইন্তেকাল করেছেন। শনিবার (২৮ আগস্ট) সকালে সিলেট নগরীর সুবিদবাজার লন্ডনি রোডস্থ তার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ মেয়ে রেখে গেছেন।

শনিবার বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মসজিদে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মাজার সংলগ্ন গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

জানাযায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo