বিশ্বনাথে যুক্তরাষ্ট্র প্রবাসীর উদ্যোগে অর্ধলক্ষ টাকা বিতরণ

এস.পি.সেবু
  • আপডেট Sunday, October 10, 2021,

এস.পি.সেবু ( বিশেষ প্রতিনিধি): সিলেটের বিশ্বনাথে যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কালামের উদ্যোগে এলাকার ৬৫জন গরীব অসহায়দের প্রত্যেককে ৯০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রোববার (১০ অক্টোবর) সকাল ১১টায় রামধানাস্থ যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কালামের বাড়ীতে আনুষ্ঠানিকভাবে হাজী মরতুর্জ আলী, মোছা. আমিরুন বিবি ও হাজী রহিম স্মরণে এই অর্থ বিতরণ করা হয়। ‘গরীব অসহায় কল্যাণ ফান্ড’ পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল লেইছের সভাপতিত্বে ও ছাত্রনেতা ও সংগঠক আব্দুল কাইয়ূমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য ও অলংকারী ইউপির সাবেক মেম্বার রাজুক মিয়া রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বিশিষ্ট মুরব্বী হারুন মিয়া, ব্যবসায়ী নুরুল ইসলাম, সংগঠক মঈনুল ইসলাম ও ‘গরীব অসহায় কল্যাণ ফান্ডের কোষাধ্যক্ষ আসাদ আহমদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo