১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:১২

নির্বাচনী আক্রোশের জেরে জকিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ২

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট রবিবার, এপ্রিল ৩, ২০২২,

সিলেটের জকিগঞ্জ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিতের সমর্থক ও প্রতিপক্ষের লোকজনের মধ্যে নির্বাচনী আক্রোশের জেরে সংর্ঘষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ছবড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের ৭/৮ জন আহত হয়েছেন। আহতরা হলেন-ছবড়িয়া গ্রামের মৃত ইশাদ আলীর ছেলে সাহাব উদ্দিন (৩৫), মৃত মঈন উদ্দিনের ছেলে হারুন আহমদ (৩৮), ইউনিয়ন সদস্য আব্দুল মুকিতের ছোট ভাই ও কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল মুতলিব মুতুল (১৯), আব্দুল গফুর লাল (৫৮) সহ আরও কয়েকজন। এ ঘটনায় ছবড়িয়া গ্রামের মৃত ইশাদ আলীর ছেলে সাহাব উদ্দিন বাদী হয়ে আব্দুল গফুর লাল ও জাবু আহমদসহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অন্যদিকে আব্দুল গফুর লাল মিয়ার ছেলে জসিম উদ্দিন বাদী হয়ে শ্রমিকলীগ নেতা ও ইউনিয়ন সদস্য আব্দুল মুকিতকে প্রধান আসামী ৫ জনের বিরুদ্ধে অপর আরেকটি অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার গভীর রাতে পুলিশ জসিম উদ্দিনের মামলা রেকর্ড করে শামিম আহমদ ও হারুন মিয়া নামের দুই আসামীকে গ্রেফতার করেছে। কিন্তু, আব্দুল মুকিত মেম্বারের চাচা সাহাব উদ্দিনের দায়েরকৃত অভিযোগ শনিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত রেকর্ড করা হয়নি বলে জানা গেছে।
ছবড়িয়া গ্রামের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জকিগঞ্জ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত গত ইউনিয়ন নির্বাচনে পুনরায় অংশ নিতে চাইলে তাকে বাধা দেন ছবড়িয়া গ্রামের আব্দুল মন্নানের ছেলে জাবু আহমদ। কিন্তু গ্রামের লোকজনের সমর্থনে আব্দুল মুকিত সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেন। তখন জাবু আহমদ ও আব্দুল গফুর লাল মিয়া আব্দুল মুকিতের বিরুদ্ধে গ্রামের অপর আরেকজনকে প্রার্থী হিসেবে দাঁড় করান। নির্বাচনে আব্দুল মুকিত বিপুল ভোটে পুনরায় বিজয়ী হন। এরপর থেকে নির্বাচনী আক্রোশে জাবু আহমদসহ তার সহযোগীরা ইউনিয়ন সদস্য আব্দুল মুকিত ও তার ভোটার সমর্থকদেরকে হুমকি-ধমকি দিতে থাকে।
গত বুধবার জাবু ইউনিয়ন কার্যালয়ে জন্ম নিবন্ধন কার্ড আনতে যায়। তখন হোল্ডিং ট্যাক্স পরিশোধ ছাড়া জন্ম নিবন্ধন কার্ড দিতে অপারগতা প্রকাশ করেন আব্দুল মুকিত। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে জাবু আহমদ ইউনিয়ন সদস্য’র বাড়িতে গিয়ে গালিগালাজ করে এবং হুমকি দিয়ে আসে। সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল মুকিতের চাচা সাহাব উদ্দিন বাজারে যাবার পথে ছবড়িয়া গ্রামের আব্দুল গফুর লাল মিয়ার দোকানের পাশে পৌঁছার পর জাবু আহমদ, আব্দুল গফুর লাল মিয়াসহ কয়েকজন মিলে ইউনিয়ন সদস্য আব্দুল মুকিত ও সাহাব উদ্দিনকে গালাগালি করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দেশীয় ও ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, জসিম উদ্দিনের মামলা মামলা রেকর্ড করা হয়েছে। আব্দুল মুকিত মেম্বারের চাচার দায়েরকৃত অভিযোগটি রেকর্ড করা হয়নি। তারা আদালতে মামলা দায়ের করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo