সিলেটের সদর উপজেলার সাহেবের বাজারে জমির ফসল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে নিজাম উদ্দিন (৪৫) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নিজাম উদ্দিন ঐ এলাকার ঘোরামারা গ্রামের মৃত বশির উদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, শনিবার ভোর ৫টা ২০ মিনিটে ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।