কালিগঞ্জে পুলিশ-জনতা সংঘর্ষের মামলায় ছাত্রদল নেতা তামিম গ্রেফতার

জকিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট Tuesday, August 23, 2022,
গ্রেফতার হওয়ার পর কোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের নিজস্ব প্রতিনিধির তোলা ছবি

সিলেটের জকিগঞ্জ উপজেলাধীন কালিগঞ্জ বাজারে সাম্প্রতিক সময়ের আলোচিত ঘটনা পুলিশ-জনতা সংঘর্ষের মামলায়  কসকনকপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ তামিম আহমদকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ অক্টেবার রাত ৮টার দিকে কুমিল্লায় দুর্গাপূজার মন্ডপে মহাগ্রন্থ আল কোরআন অবমাননার প্রতিবাদ জানিয়ে সিলেটের জকিগঞ্জে বিক্ষোভ মিছিলের শেষাংশে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যসহ আহত হন অন্তত ৩৫জন।  এ ঘটনার সাথে কোনো ধরনের সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও রাজনৈতিক বিরোধের জের ধরে তাকে মামলার আসামী করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র থেকে জানা গেছে।

এলাকাবাসী ও শাহ তামিম আমহদের পরিবারের পক্ষ থেকে জানা গেছে, বাংলাদেশ আওয়ামীলীগের জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর সঙ্গে তামিমের ব্যবসায়িক বিরোধ রয়েছে। এছাড়া তামিম বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ায় লোকমান উদ্দিন চৌধুরী এ ঘটনার সুযোগ নিয়ে প্রশাসনের সহযোগিতায় তাকে মামলার আসামী তালিকায় তাকে অন্তর্ভূক্ত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo