১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১৫

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে পুলিশ ও গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষে নিহত ১, শ্রমিক নেতা নেত্রী সহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩,

গতকাল ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ শ্রমিকের সাথে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে এক শ্রমিক নিহত হয় এবং পুলিশের দুই সদস্য আহত হয়।

জানা যায় যে, টিয়ান টি শার্ট ফ্যাশন লিঃ গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা সেখানে সব একত্রিত হয়ে কাজে যোগদান না করে আন্দোলন শুরু করে।

আন্দোলনরত শ্রমিকদের পক্ষ থেকে শ্রমিক নেত্রী রাশেদা আক্তার জানায় , তারা চলতি বছরের অক্টোবর এবং নভেম্বর মাসের বকেয়া বেতন ও ওভারটাইমের টাকা এবং বিভিন্ন দাবি দাবা আদায়ের জন্য তারা আন্দোলন করেছিল। আন্দোলন চলাকালীন দুপুরে মালিকপক্ষ বিভিন্ন আশ্বাস দিয়ে আন্দোলন দমানো চেষ্টা করে, এক পর্যায়ে শ্রমিকদের থামাতে না পেরে তারা পুলিশের আশ্রয় নেয়।পুলিশ এসে শ্রমিক নেতা শিহাবের এবং শ্রমিক নেত্রী রাশেদা আক্তারের সাথে কথা বলে। শিহাব রাশেদা শ্রমিকদের সাথে পরামর্শ করে পুলিশকে জানায় তাদের দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের উপর লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে এমত অবস্থায় পুলিশের সাথে শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ বাজে, সংঘর্ষচলাকালীন বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা ও গার্মেন্টস কর্মী আহত হয়,সুমন নামের এক শ্রমিক গুরুত্ব আহত হলে তাকে মেডিকেলে নেওয়া হয়, পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে পুলিশ শ্রমিক নেতা শিহাব এবং শ্রমিক নেত্রী রাশেদা আক্তার সহ ৫ জনকে আসামী করে তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।

এই ঘটনার সম্পর্কে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান সাহেব জানান শ্রমিক নেতা শিহাব এবং রাশেদা আক্তারের প্ররোচনায় গার্মেন্টসে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং একজন নিহত হয় তাই আমরা শিহাব এবং রাশেদা আক্তারকে হত্যা মামলার প্রধান আসামি করে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করি।
বেশ কয়েকজনকে গ্রফতার করতে পারলে ও প্রধান আসামি শিহাব এবং রাশেদা আক্তার বর্তমানে পলাতক, তাকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে. ফ্যাক্টরী ২ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এই বিষয়ে মালিক পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায় নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo