১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১৪

সমকামীতা প্রমোট করার অভিযোগে রাকিব হাসান নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ম অবমাননা ও সাইবার সিকিউরিটি আইনে মামলা ও হামলার অভিযোগ পাওয়া গেছে

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪,

খবর নিয়ে জানা গেছে ,রাকিব হাসান নামের এক যুবক ১৩ই জানুয়ারি ২০২৪ সালে সমকামীদের অধিকার নিয়ে ফেসবুকে একটি পোস্ট করে , সেই পোস্ট কে কেন্দ্র করে ব্যাপক আলোরন সৃষ্টি হয় ২০য়ে জানুয়ারি ২০২৪ শাহবাগ থানা দিন এলাকায় রাকিব কে খোঁজার জন্য তার বাসায় অভিযান চালায় স্থানীয় কওমি মাদ্রাসার ছাত্ররা তারা রাকিবের বাসায় ঢুকে অভিযান চালানোর সময় রাকিবের বন্ধু রানাকে দেখতে পায়, এবং তাকে মারধর করে পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে দিয়ে দেয়, পুলিশ তাকে থানায় নিয়ে আসে স্থানীয় জনতার হাত থেকে উদ্ধার করে.

এই বিষয়ে আমরা রাকিবের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করে এতোটুকু জানতে পারলাম রাকিব হাসান জানায় আমি আমার অধিকার ও সমকামী দের অধিকার নিয়ে কথা বলতে গেছি স্বাধীন দেশে বসবাস করে আমি আমার মত প্রকাশ যদি না করতে পারি তাহলে আমি কেমন স্বাধীন দেশে বসবাস করতেছি বাংলাদেশে অসংখ্য সমকামী আছে যারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আমি সেই অধিকার নিয়ে কথা বলেছি আমি কোন ধর্ম অবমাননা বা ধর্মের বিরুদ্ধে কোন অভিযোগ বা কোন কিছুই করি নাই আমি শুধু সমকামী দের অধিকার নিয়ে কথা বলেছি এটা আমার অধিকার বলেই আমি এটা করেছি , কিছু মৌলবাদী গোষ্ঠী আমার এই বিষয়টা সহ্য করতে না পেরে ওরা আমার পিছনে উঠে পড়ে লেগেছে হত্যা করার জন্য আমার বাসায় ও গ্রামের বাড়িতে হামলা ও লুটপাট করেছে, আমি এখন আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছি.

মামলা ও হামলার বিষয়ে শাহবাগ থানার ওসির সাথে যোগাযোগ করলে তিনি জানান একটি ফেসবুক পোস্টে কে কেন্দ্র করে সমকামী তার অভিযোগে রানা নামের এক যুবককে থানায় হস্তক্ষেপ করে এবং রাকিব হাসান ও রানার বিরুদ্ধে ধর্ম অবমাননা ও সাইবার সিকিউরিটি আইনে মামলা দায়ের করে , স্থানীয় মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ফারুক হোসেন বাদী হয়ে এই মামলাটি দায়ের করে, আমরা রাকিব হাসানের ফেসবুক আইডি ডিজেবল করে দিয়েছি ,আমরা এই বিষয়ে তদন্ত করতেছি ও রাকিব হাসানকে গ্রেফতার করার চেষ্টা করতেছি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo