রাজনীতি
যুবলীগ নেতাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকা পলাতক যুবলীগ নেতা মো. জুবেল মিয়াকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন করেন বাংলাদেশ সচেতন নাগরিক সমাজের নেতাকর্মীরা। আজ সকাল ১০ ঘটিকার দিকে সিলেট নগরীর প্রাণকেন্দ্রে এই মানববন্ধনটির আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে অংশগ্রহণ ও বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদল নেতা ও বাংলাদেশ সচেতন নাগরিক সমাজের আহবায়ক আরিফুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা আমান উদ্দিন, মহানগর ছাত্রদল নেতা আব্দুল মালেক রাশেদ এবং যুবদল নেতা তোফাজ্জল হোসেন সায়েম, মোস্তাকিম খান এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট সরকারী কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আলী হোসেন সহ অন্যান্য কর্মীগন।