১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৫৯

দক্ষিণ সুরমায় শিশু বলাৎকারের অভিযোগে মাদরাসা অধ্যক্ষ আটক

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট সোমবার, মে ২৪, ২০২১,

সিলেটের দক্ষিণ সুরমায় শিশুশিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত সৈয়দ মাওলানা দেলওয়ার হোসেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ গ্রামের সৈয়দ আবু বাক্করের ছেলে ও দক্ষিণ সুরমার মেনিখলার শাহজালাল তমজিদিয়া (আবাসিক/অনাবাসিক) মাদ্রাসার অধ্যক্ষ।

তাকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুশিক্ষার্থীদের বলাৎকারের বিষয়টি অধ্যক্ষ স্বীকার করেছেন বলে জানান ওসি।

রোববার (২৩ মে) রাত ৮টার দিকে মাওলানা দেলওয়ার হোসেনকে তমজিদিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করে থানাপুলিশ।

পুলিশ জানায়, ওই মাদ্রাসায় রাতযাপনকারী শিশু শিক্ষার্থীদের প্রায় রাতে অধ্যক্ষ তার কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করতেন।  গত শনিবার বিষয়টি সহ্য করতে না পেরে এক শিক্ষার্থী তার অভিভাবককে জানায়। পরে আরও কয়েকজন শিশুও এমন অভিযোন করে তাদের অভিভাবকের কাছে।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে রোবাবর রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে মাদরাসা থেকে মাওলানা দেলওয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম রোবাবর রাত সাড়ে ১১টার দিকে গণমাধ্যমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করেছেন ওই অধ্যক্ষ। তাকে থানাহাজতে রাখা হয়েছে। আগামীকাল (সোমবার) তাকে আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo