১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:১৫

সিলেটে এক ঘণ্টায় ব্যবধানে ৪ বার ভূমিকম্প, জনমনে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট শনিবার, মে ২৯, ২০২১,

সিলেটে এক ঘণ্টার ব্যবধানে চারবার কম্পন অনুভূত হয়েছে। শনিবার (২৯ মে) সকাল সকাল ১০ টা ৩২ মিনিট, ১০টা ৪৭, ১১টা ৩০ মিনিট ও ১১টা ৩৪ মিনিটে কেঁপে ওঠে সিলেট। রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ মাত্রা ৪ দশমিক ১ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিষয়টি নিশ্চিত করে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, সিলেটে ১ ঘণ্টার ব্যবধানে পর পর ৪ বার ভূমিকম্প হয়েছে। তবে কত মাত্রার তা জানার চেষ্টা চলছে। কেন না ভূমিকম্পের বিষয়টি স্টেশনে রিসিভ হয়নি। অন্তত ৩টি স্টেশনে রিসিভ হলে বলা যেত কত মাত্রার ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল কোথায়।

ঢাকা আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম বলেন, ‘আমরা সিলেট স্টেশন থেকে ভূমিকম্পের বিষয়টি অবহিত হয়েছি। ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট। রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১।’

এদিকে এক ঘণ্টার মধ্যে চারবার কম্পনে অফিস-আদালতে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেককেই কর্মস্থল থেকে বের হয়ে খোলা স্থান ও সড়কে চলে আসতে দেখা যায়। তবে কম্পনে প্রাথমিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার।

এসএসডিসি/বিএম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo