১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:১৩

এমসি কলেজে গণধর্ষণ : হাইকোর্টের রায় বুধবার

সোনার সিলেট ডেক্স
  • আপডেট মঙ্গলবার, জুন ১, ২০২১,

সিলেটের এমসি কলেজে গৃহবধু গণধর্ষণের ঘটনায় জারি করা রুলের রায়ের জন্য বুধবার (২ জুন) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১ জুন) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন।

গত বছরের ২৯ সেপ্টেম্বর এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের ঘটনায় কলেজ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

গণধর্ষণের ঘটনা অনুসন্ধানে যৌথ কমিটি গঠন করেন হাইকোর্ট। চার সদস্যের কমিটিতে ছিলেন, সিলেটের জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান, অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিনুন নেসা, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবুল কাশেম ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন সুলতানা।

এসএসডিসি/বিএম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo