মূল সংবাদে যান

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

প্রণোদনা’ হিসেবে চাকরির বয়সসীমা ৩২ করার দাবি
করোনাকালীন প্রণোদনা হিসেবে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। রোববার (৬ জুন) দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। একই দাবিতে আগামী ১১ জুন স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর শাহবাগে জনসমাবেশ করার ঘোষণাও দেওয়া হয়েছে।

তারা বলেন, করোনাকালে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের পরিমাণও ৮৭ শতাংশ কমে ১৩ শতাংশে উপনীত হয়েছে। তাই চাকরিতে আবেদনের বয়স স্থায়ীভাবে দুই বছর বাড়িয়ে ৩২ বছর করলে সকলেই তাদের হারিয়ে যাওয়া সময় ২ বছর ফিরে পাবে।

তাছাড়া ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ এ উন্নীত করার জোরাল দাবি তারা।

দাবি বাস্তবায়নে আগামী ১১ জুন স্বাস্থ্যবিধি মেনে শাহবাগে জনসমাবেশের ঘোষণা দিয়ে তারা বলেন, সরকার বিব্রত হবে এমন কোনও কর্মসূচি আন্দোলনকারীরা গ্রহণ করিনি। আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের এই দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি।

চাকরিপ্রত্যাশীদের পক্ষে তানভীর হোসেন, সাজিদ রহমান, সুমনা রহমান ও আনোয়ার সাকিন তাদের বক্তব্য তুলে ধরেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, বাংলা কলেজ, তেজগাঁও কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসএসডিসি/বিএম