২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৩৮

একই পরিবারের তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট বুধবার, জুন ১৬, ২০২১,

সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় একই পরিবারের তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুন) ভোরে উপজেলার ফতেহপুরের একটি চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলো- ফতেহপুরের বিন্নাকান্দি ফুলেরতল এলাকার হিজবুর রহমানের স্ত্রী আলেমা বেগম (৩৫), তার ছেলে মিজান (৮) ও মেয়ে তানিশা (৫)।

এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় হিজবুর রহমানকে উদ্ধার করা হয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, দুর্বৃত্তরা একই পরিবারের চার জনকে হত্যা করতে চেয়েছিল। এর মধ্যে মা, মেয়ে ও ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা কি কারণে তাদের হত্যা করলো তা এখনো জানা যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo