৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৮

মনে তোমার অনেক রঙ ও আমার শাস্তি চাই কাব্যগ্রন্থের প্রকাশনা সম্পন্ন কবিতা সমাজ বিনির্মানের অন্যতম হাতিয়ার : লিয়াকত শাহ ফরিদী

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট রবিবার, জুলাই ১৮, ২০২১,

নিজস্ব প্রতিনিধি: গতকাল (১৭ জুলাই) শনিবার রাত ৮টায় সিলেটের তালতলা স্টুডিও রিদম অ্যান্ড ব্লুজের স্টুডিও কক্ষে কবি ও সম্পাদক খালেদ-উদ-দীনের সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ, কথাসাহিত্যিক ওয়াহিদ সারো, ভাস্কর সম্পাদক কবি পুলিন রায়, সাংবাদিক মঈনউদ্দিন মঞ্জু, সাংবাদিক ফজল খাঁন, সাংবাদিক তজম্মুল আলী রাজু, ফখরুল ইসলাম, আব্দুল কাদির, কবি জাকির মোহাম্মদ, কবি আহমাদ সালেহ ও সাংবাদিক ইফতেখার শামীম প্রমুখ।

সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী বলেছেন, কবিতা সমাজ বিনির্মানের অন্যতম হাতিয়ার। কবি মো. নুরুল ইসলাম নিজস্ব সুললিত ভাষায় কবিতা লিখেছেন, সকল আইন কিংবা নিয়ম উৎরে সমসাময়িক কবিতাকে ঋদ্ধ করেছেন। তার আঞ্চলিক দরদ এবং ভালোবাসাকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। সত্যকে প্রতিষ্টার জন্য কবির যে নিরন্তর প্রচেষ্ঠা, নুরুল ইসলাম তাতে সফল ও স্বার্থক।
বুনন প্রকাশন আয়োজিত প্রবাসী কবি মো. নুরুল ইসলামের মনে তোমার অনেক রঙ এবং আমার শাস্তি চাই’ কাব্যগ্রন্থ দুটির প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ওয়াহিদ সারো বলেন, নুরুল ইসলামের কবিতায় আছে প্রেম, শিকড়ের টান। স্বরবৃত্ত ছন্দে কবিতায় তিনি তার শেকড়ের কাছে বার বার ফিরে গিয়েছেন। ছন্দ কবিতার অন্যতম অনুষঙ্গ, কবি এই বিষয়টি ভুলে যাননি। দেশের প্রতি তার টান, মায়া কবিতার অনুভূতি কিংবা সংবেদনে প্রকাশ করেছেন। তার কবিতায় চিত্রকল্পের সাথে চিত্রগল্পও রূপায়িত হয়েছে।
বুননের এই আয়োজনের উষ্ণ প্রশংসা জানিয়ে পুলিন রায় বলেন, কবি নুরুল ইসলামের কবিতা অত্যন্ত সফল ও স্বার্থক। অপরিসীম সামঞ্জস্যে তার চিন্তায় প্রেম, দ্রোহ, মানবিকতা উঠে এসেছে।
অনুষ্ঠানে মিডিয়ার পার্টনার লালশিরের সাথে লাইভ ব্রডকাস্টিংয়ে ছিল এনটিভি, চ্যানেল এস, ভয়েস অব সিলেট।

এসএসডিসি/বিএম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo