৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৭

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪২

আন্তর্জাতিক ডেক্স
  • আপডেট শনিবার, জানুয়ারি ১৬, ২০২১,

ইন্দোনেশিয়ায় শনিবার সকালেও ৫ মাত্রার আফটার শক অনুভূত হয়েছে। আরও আফটার শকের আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

শুক্রবারের ভূমিকম্পে এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আট শতাধিক মানুষ। এরমধ্যে গুরুতর অবস্থায় আছেন ১শ ৮৯ জন।

এখনও ধ্বংসস্তুপে চাপা পড়ে আছে অনেকে। তাদের উদ্ধারে অভিযান চলছে। উদ্ধারকাজে সহায়তায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। তবে নিখোঁজের সঠিক সংখ্যা জানা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প লণ্ডভণ্ড করে দিয়েছে ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপকে। হতাহতের পাশাপাশি ধ্বংস হয়েছে বহু বাড়িঘর রাস্তাঘাট। বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

ভূমিকম্পের আঘাতে মামুজু শহরের সরকারি হাসপাতালের বেশিরভাগই ধসে গেছে। ঘরবাড়ি হারিয়ে আশ্রয়কেন্দ্রে নিঃস্ব অনেকেই । দুর্গতদের সহায়তা করছে দেশটির সরকার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo