১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১০

সিলেটে মেডিকেল ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৬৩৩ জন শিক্ষার্থীর অংশগ্রহণ

আরাফাত রহমান মিহির
  • আপডেট শনিবার, এপ্রিল ২, ২০২২,

সারা দেশের ন্যায় গতকাল শুক্রবার সিলেটেও ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিলেটে এবার ৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ৪ হাজার ৬৩৩ জন।

সিলেটের কেন্দ্র ৩টি হচ্ছে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ও সিলেট সরকারি মহিলা কলেজ।

ওসমানী মেডিকেল কলেজ কেন্দ্রের দায়িত্বে ছিলেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মঈনুল হক, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী এবং সরকারি মহিলা কলেজ কেন্দ্রের দায়িত্বে ছিলেন অধ্যাপক ডা. দেওয়ান আলী হাসান চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার সিলেটে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থী ছিল ৪ হাজার ৭৫২ জন। এর মধ্যে পরীক্ষায় অনুপস্থিত ছিল ১১৯ জন। নকলমুক্ত পরিবেশে শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিদর্শক দল সার্বিক পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।

বরাবরের মতোই দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo