১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১২

সিলেটে খুললো পাথর কোয়ারি!

সোনার সিলেট ডেস্ক
  • আপডেট রবিবার, জানুয়ারি ১৭, ২০২১,

দীর্ঘদিন পর অবশেষে সিলেটে কোয়ারি থেকে শুরু হচ্ছে পাথর উত্তোলন। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ কোয়ারি থেকে পাথর উত্তোলনে স্থানীয় জেলা প্রশাসকের দেওয়া স্থগিতাদেশের কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে ওই অঞ্চলের পাথর উত্তোলনে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

পাথর উত্তোলনে জারিকৃত স্থগিতাদের বিপক্ষে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানির দিন রোববার (১৭ জানুয়ারি) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী হাবিব-উন-নবী।

২০১৬ সালের ১ সেপ্টেম্বর সিলেটের জাফলং, ভোলাগঞ্জ, শাহ আরেফিন টিলা, বিছানাকান্দি ও লোভাছড়ার পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ করে খনিজ সম্পদ মন্ত্রণালয়। এর আগে ২০১৪ সালে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (পবা) দায়ের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে সিলেটের পাথর কোয়ারিগুলোতে সব ধরনের যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করেন উচ্চ আদালত।

তবে এ নিষেধাজ্ঞার পর কোয়ারি থেকে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমতি চেয়ে আন্দোলন করে আসছেন পাথর ব্যবসায়ীরা। পরে আন্দোলনে তাদের সঙ্গে যুক্ত হন পরিবহন ব্যবসায়ীরাও।

এই অবস্থায় ভোলাগঞ্জ কোয়ারি থেকে পাথর উত্তোলনে স্থানীয় জেলা প্রশাসনের দেওয়া স্থগিতাদেশের কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করলেন হাইকোর্ট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo