২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:১৮

আগামী ৩ দিনে সিলেট সহ দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির সম্ভাবনা

ডেস্ক নিউজ
  • আপডেট সোমবার, এপ্রিল ১১, ২০২২,

আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের কোথাও কোথাও আজ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী তিন দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

আজ সোমবার (১১ এপ্রিল) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে, হাওর এলাকার নিম্নাঞ্চলে হাজারে হেক্টর বোরো ধান তলিয়ে যাওয়ার রেশ কাটতে না কাটতেই ফের চোখ রাঙাচ্ছে উজানে আরেকদফা ভারি বর্ষণের আভাস।

সেই সঙ্গে উজানে ভারতের আসা ও মেঘালয় প্রদেশের কিছু এলাকায় থাকবে ভারি বর্ষণ। এতে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণার কিছু এলাকায় আকস্মিক বন্যা হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ

© All rights reserved © 2016 Paprhi it & Media Corporation
Developed By Paprhihost.com
ThemesBazar-Jowfhowo