এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার কবিরহাট পৌরসভার ফতেজঙ্গপুর গ্রামের নিজ বাড়িতে আয়োজিত একটি ইফতার মাহফিলের অনুষ্ঠান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত মো. মেজবাহ উদ্দিন ভূঞা কবিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত গোলাম কবির ভূঞার ছেলে।
কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সন্দেহজনক জঙ্গিবাদ, উদ্দেশ্যমূলকভাবে মেজবাহ উদ্দিন ফতেজঙ্গপুর গ্রামের নিজ বাড়িতে কাউকে না জানিয়ে জামায়াত নেতাকর্মীদের নিয়ে ইফতারের আয়োজন করেন। সে হিসেবে তাকে ৫৪ ধারায় বিচারিক আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এ ব্যাপারে তদন্ত অব্যাহত আছে।