মূল সংবাদে যান

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

চালকের ওপর উঠে গেল ট্রাক, টুকরো হয়ে পড়ে রইলেন সড়কে

নেত্রকোণার দুর্গাপুর শ্যামগঞ্জ মহাসড়কে বালুর ট্রাক কেড়ে নিয়েছে খাইরুল ইসলাম (২৪) নামের এক ট্রাক চালকের প্রাণ। সোমাবার মধ্যরাতে দুর্গাপুর উপজেলার নওয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, ছোট ভাই আব্দুল্লাহকে উপজেলার শুকনাকুড়ি পর্যন্ত পৌঁছে দিতেই সড়কের মাঝখানে দাঁড়িয়ে সিগন্যাল দিচ্ছিলেন ওই এলাকার ট্রাকচালক খাইরুল ইসলাম। তিনিও বালুর ট্রাক চালান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার এসআই শহীদুল ইসলাম জানান, দুর্গাপুর থেকে বালুবোঝাই করে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি ট্রাকটি। এদিকে নওয়াপাড়া নিজ বাড়ির সামনে থেকে ভাইকে একটি গাড়িতে উঠিয়ে দিতে সড়কের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে ইশারা দিচ্ছিলেন খাইরুল।

কিন্তু ট্রাক না থেমে খাইরুলের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই টুকরো টুকরো হয়ে যান খাইরুল। খবর পেয়ে পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে। কিন্তু চালক পালিয়ে গেছেন।